BGB JOB CURRICULAR 2024
ইতিহাস
বর্ডার গার্ড বাংলাদেশ এর ইতিহাস
ভুমিকা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমন্ডিত এক সুশৃঙ্খল আধা-সামরিক বাহিনী। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি 'অতন্দ্র প্রহরী'র দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর ২২৮ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে এবাহিনীর দায়িত্ব-কর্তব্যের ব্যাপকতা বৃদ্ধি এবং কর্মকুশলতা বহুমাত্রিকতা লাভ করেছে। ইতিহাসের ক্রমধারায় বিজিবি এর বিবর্তন নিম্নরূপ:
ক. রামগড় লোকাল ব্যাটালিয়ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক ১৭৯৪ সালে গঠিত 'ফ্রন্টিয়ার প্রটেকশন ফোর্স' এর নাম পরিবর্তন করে ১৭৯৫ সালের ২৯ জুন 'রামগড় লোকাল ব্যাটালিয়ন' নামে এবাহিনীর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালে ৪৪৮ জন সদস্যের দু'টি অনিয়মিত অশ্বারোহী দল ও চারটি কামান নিয়ে এর কার্যক্রম শুরু হয়েছিল।
খ. ফ্রন্টিয়ার গার্ডস : ১৮৬১ সালে পূর্বাঞ্চলের পুলিশ বাহিনীর নিয়মিত ও অনিয়মিত ১৪৫৪ সদস্য সমন্বয়ে 'ফ্রন্টিয়ার গার্ডস' নামে এ বাহিনী পুনর্গঠিত হয়। তখন এর সদর দপ্তর ছিল চট্টগ্রামের এবং অধীনস্থ সীমান্ত ফাঁড়িগুলো কামরূপ, গোয়ালপাড়া, লক্ষীপুর, সিলেট ও ত্রিপুরায় অবস্থিত ছিল। ১৮৭৯ সালে 'স্পেশাল রিজার্ভ কোম্পানী' নামে এবাহিনী পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে।
গ. বেঙ্গল মিলিটারি পুলিশ: ১৮৯১ সালে এবাহিনীর নতুন নামকরণ করা হয় 'বেঙ্গল মিলিটারি পুলিশ'। তখন একজন ইউরোপীয় সুবেদারের নেতৃত্বে এ ব্যাটালিয়নের চারটি কোম্পানী ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশ ঢাকা, ধুমকা, ভাগলপুর ও গ্যাংটকে স্থাপন করা হয়।
ঘ. ইস্টার্ণ ফ্রন্টিয়ার রাইফেলস: ১৯২০ সালে এর জনবল ও শক্তি বৃদ্ধি করে ১৬ টি প্লাটুন সমন্বয়ে 'ইস্টার্ণ ফ্রন্টিয়ার্স রাইফেলস' নামকরণ করা হয় । তখন এর প্রাথমিক কাজ ছিল সীমান্ত রক্ষা এবং অভন্তরীণ নিরাপত্তায় সহায়তা করা।
ঙ. ইস্ট পাকিস্তান রাইফেলস : ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পুনর্গঠিত এবাহিনীর নামকরণ করা হয় ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস)। কলকাতা মেট্রোপলিটন আর্মড পুলিশের একটি দল, কিছু সংখ্যক বাঙালি এবং সে সময়ের পশ্চিম পাকিস্তানের এক হাজার প্রাক্তন সৈনিক এবাহিনীতে যোগ দেয়। পরে আরো তিন হাজার বাঙালি নিয়োগ করে এবাহিনীকে সুসংগঠিত করা হয়। দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনার প্রয়োজনে সামরিক বাহিনী থেকে অফিসার নিয়োগ করা হয়। ১৯৫৮ সালে এবাহিনীকে চোরচালান দমনের দায়িত্ব দেয়া হয় । ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত এ বাহিনীর জনবল ১৩,৪৫৪ জনে উন্নীত হয়।
GOVT.JOB
বিস্তরিত বিজ্ঞপ্তি দেখার জন্য নিচের লিংক এ ক্লিক করুন
আবেদন শুরুর তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪


No comments:
Post a Comment