Bepza Job Curricular 2024 - চাকুরী সবার লেখা আমার
Responsive Ads Here

Post Top Ad

Thursday, October 17, 2024

Bepza Job Curricular 2024

 Bepza  Job Curricular 2024

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর রাজস্বখাতে নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারী শূন্যপদে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: বিস্তারিত দেখুন






শর্তাবলী:
১) নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে;
২) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে;
৩) বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
৪) সকল পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণীর সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য। শিক্ষাজীবনের একাধিক স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়;
৫) ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকল পদে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩৫ বছর। মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
৬) কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যেকোনো সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৭) কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে;
৮) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পদসংখ্যা প্রয়োজনে হ্রাস/বৃদ্ধি হতে পারে;
৯) চাকরিতে নিয়োগলাভের ক্ষেত্রে কোটার বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে;
১০) লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১১) নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।




বিঃদ্রঃ সময় থাকতে আবেদন করুন। ধন্যবাদ
 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot